ভালুকায় মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধিঃ- “নিশ্চিত করি শোভন কর্মপরিবেশ গড়ে তুলি শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১ মে বুধবার বিকেলে ভালুকা আঞ্চলিক শ্রমিক লীগের উদ্যোগে ওই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন ভালুকা আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ৬ নং ভালুকা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আফজাল হোসাইন মন্ডল, উপজেলা তাঁতী লীগ সভাপতি এস এম কামরুজ্জামান, সাধারণ সম্পাদক এম এইচ ফরহাদ,উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক শিউলী আক্তার, নারী নেত্রী মাহমুদা সুলতানা মুন্নি প্রমূখ। পরে ভালুকা আঞ্চলিক শ্রমিক লীগের প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































